আন্তর্জাতিক নারী দিবস
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ই মার্চ ২০২৬ইং, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় “আন্তর্জাতিক নারী দিবস” উদ্যাপন উপলক্ষ্যে দুপুর ০২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ‘কক্ষ নং- ২১০৩' -এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. এ. ওয়াদুদ মন্ডল ।
উক্ত অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো ।
মোহাম্মাদ কামরুজ্জামান রেজিষ্ট্রার ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া