Holidays on account of Eid-ul-Fitr 2026
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ি বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পবিত্র রমজান, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ৯ই মার্চ ২০২৬ইং তারিখ হতে ২৬শে মার্চ ২০২৬ইং তারিখ পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ২৭শে মার্চ ২০২৬ইং তারিখ থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিস ৯ই মার্চ ২০২৬ইং তারিখ হতে ১৬ই মার্চ ২০২৬ইং তারিখ পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় খোলা থাকবে।
মোহাম্মাদ কামরুজ্জামান
রেজিষ্ট্রার
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া