পহেলা বৈশাখ বঙ্গাব্দ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল ২০২৬ইং, সকাল ১০.৩০ ঘটিকায় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. এ. ওয়াদুদ মন্ডল।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে শ্রেণী কার্যক্রম সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ বন্ধ থাকবে। উক্ত অনুষ্ঠানসমূহে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, দিনটি সরকারী ছুটির দিন হিসেবে প্রতিপালিত হবে।
মোহাম্মাদ কামরুজ্জামান
রেজিষ্ট্রার
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া